Friday, September 10, 2010
Text Size
News Box

News Box

( 1 Vote )

bulbul-ahmedসবাইকে কাঁদিয়ে ৭০ বছর বয়সে চিরতরে চলে গেলেন চলচ্চিত্র-ব্যক্তিত্ব বুলবুল আহমেদ (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার ১৪ জুলাই মধ্যরাতে তিনি অত্যন্ত অসুস্থতা বোধ করেন। বেশ দ্রুতই তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলে শুভ ও মেয়ে তিলোত্তমা দেশের বাইরে থাকায় গতকাল বৃহস্পতিবার ১৫ জুলাই তাঁর মরদেহ দাফন করা হয়নি। আজ শুক্রবার ছেলেমেয়েদের দেশে ফেরার কথা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জুমা এফডিসিতে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে বিটিভিতে। সেখান থেকে আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজার পর মরদেহ দাফন করা হবে।
বুলবুল আহমেদ দীর্ঘদিন থেকেই হূদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমূত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। একাধিকবার তাঁকে ইউনাইটেড ও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসা শেষে ফিরে এলেও এবার চির বিদায় নিয়ে গেলেন তিনি।
আশির দশকের রুপালি পর্দা কাঁপানো এই অভিনেতা ইয়ে করে বিয়ে চলচ্চিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি একাধিক টিভি নাটকেও অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সর্বশেষ তিনি দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া নিজের পরিচালনায় বাবার বাড়ি নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য কাজটি শেষ করতে পারেননি।
শোক: প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা বুলবুল আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবাণীতে তাঁরা বলেন, অভিনয় জগতে বুলবুল আহমেদ ছিলেন অতুলনীয় প্রতিভাবান। দেশে সুস্থধারার চলচ্চিত্রের বিকাশে তিনি বিশেষ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ এক শোকবাণীতে বলেছেন, ‘বুলবুল আহমেদের মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক শোকবাণীতে বলেছেন, বুলবুল আহমেদের মৃতুতে দেশ এক বলিষ্ঠ অভিনেতাকে হারালো। তাঁর চলে যাওয়া শিল্পীসমাজের জন্য অপূরণীয় ক্ষতি। দেশ তার এক যোগ্য সন্তানকে হারালো। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী শোক প্রকাশ করে বাণী দিয়েছেন। এ ছাড়া বুলবুল আহমেদের মৃত্যুতে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বিশ্ব কবিতাকণ্ঠ গভীর শোক প্রকাশ করেছে।

Source: Website


Add a comment

Bangladeshi

( 0 Votes )

Hrithik-Roshanঅমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাইয়ের পর মাদাম তুসো জাদুঘরে এবার স্থান পেতে যাচ্ছে হৃত্বিক রোশনের মোমের মূর্তি। ২০০০ সাল থেকে মাদাম তুসো জাদুঘরে বলিউড তারকাদের মূর্তি স্থাপন শুরু করে উইজক্রাফট নামের ভারতীয় একটি সংস্থা। এ প্রসঙ্গে উইজক্রাফটের পরিচালক অ্যান্ড্রি টিমিনস বলেন, 'বলিউড তারকাদের মধ্যে হৃত্বিক সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন। অচিরেই তাঁর একটি মূর্তি আমরা মাদাম তুসো জাদুঘরে প্রতিষ্ঠা করতে যাচ্ছি।'

Source: Website


Add a comment

International

( 0 Votes )

নজরুলের আধুনিক গান নিয়ে একটি অ্যালবাম তৈরি করছেন অজয় মিত্র। এতে মোট ১৫টি গান থাকছে। গানগুলো তুলনামূলক কম প্রচলিত। নজরুলের আসছে মৃত্যুবার্ষিকীতে অ্যালবামটি বাজারে আসবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো চূড়ান্ত হয়নি। অজয় মিত্রের সংগীতায়োজনে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল, শারমিন সাথী ইসলাম ময়না, নাসিমা শাহীন ফেন্সি, ছন্দা চক্রবর্তী, প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী, রেজাউল করিম ও আশীষ কুমার সরকার। কয়েকটি গানের শিরোনাম 'মোরে ভালোবাসায় ভুলিয়ো না', 'তুমি আমার সকালবেলার সুর', 'আবার ভালোবাসার সাধ জাগে', 'ভীরু এ মনের কলি', 'তুমি শুনিতে চাও কি', 'আমি চিরতরে দূরে চলে যাব', 'মনে পড়ে আজ সে কোন জনমে' প্রভৃতি।

Source: Website


Add a comment

Bangladeshi

( 0 Votes )

হলিউডের বিখ্যাত অভিনেতা জনি ডেপ 'সনি বয়' নামক একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে তাকে একজন রকস্টার-এর চরিত্রে দেখা যাবে। ছবিটির কাহিনি একজন রক গায়ককে নিয়ে যে পুরোন একটি গান গেয়ে জনপ্রিয় হওয়ার পর ঐ গানের লেখককে খুঁজতে বের হয়।

জনি ডেপ গানের প্রতি সবসময়ই দূর্বল ছিলেন। সম্প্রতি 'বেবি বার্ড' নামক একটি ব্রিটিশ ব্যান্ডের সাথে তাদের অ্যালবামে কাজ করেছেন। খুব শীঘ্রই হয়তো তার নিজের অ্যালবামও বের হবে!


Add a comment

International

( 0 Votes )

আগামী ১৩ জুলাই প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের ৬৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং স্মরণসভার আয়োজন করেছে নাট্যদল থিয়েটার। ১৩ জুলাই বিকেল ৫টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এটি অনুষ্ঠিত হবে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. বিশ্বজিৎ ঘোষ। স্মরণসভায় আবদুল্লাহ আল মামুনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের [আইটিআই] সভাপতি রামেন্দু মজুমদার এবং নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। আলোচনা শেষে আবদুল্লাহ আল মামুন নির্দেশিত 'মেরাজ ফকিরের মা' নাটকটির মঞ্চায়ন হবে। ২০০৮ সালের ২১ আগস্ট ৬৬ বছর বয়সে মারা যান বাংলা নাটকের পুরোধা এই নাট্যব্যক্তিত্ব।

Source: Website


Add a comment

Bangladeshi

( 0 Votes )

সালাউদ্দীন লাভলুর অনেক নাটকেই একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন মীর সাবি্বর। এই তিন অভিনেতাকে নিয়ে সালাউদ্দীন লাভলু নির্মাণ করতে যাচ্ছেন 'তিন গেদা' নামের একটি ঈদের নাটক। নাটকে তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন এই তিনজন। এর মধ্যে বড় ভাইয়ের ভূমিকায় চঞ্চল চৌধুরী, মেজ ভাই মীর সাবি্বর আর ছোট ভাই আ খ ম হাসান। তিন ভাইয়ের গল্প নিয়েই নাটকটি লিখেছেন বৃন্দাবন দাশ।
১৯ জুলাই নাটকটির শুটিং শুরু হবে পুবাইলের বিভিন্ন জায়গায়। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ডা. এজাজ, রহমত আলী, জেনি, শাহনাজ খুশি প্রমূখ


Add a comment

Bangladeshi

( 0 Votes )

বিশ শতকের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচিত হলেন অড্রে হেপবার্নহলিউডের এ চিরসবজু অভিনেত্রীর বাদামি কালো চুল আর চোখ ধাঁধানো রূপের ছটায় বহু দিন বিশ্ব আছন্ন হয়েছিল মুগ্ধতায়। ১৯৯৩ সালে মারা গেছেন হেপবার্ন। কিন্তু তাঁর মুগ্ধতা কাটেনি আজও। বিশ্বের প্রায় ২০ হাজার জনপ্রিয় নারীর ভোটে গত শতাব্দীর সেরা সুন্দরী নির্বাচন করা হয়। এতে সবচেয়ে বেশি ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন হেপবার্ন। তার পরের অবস্থানে রয়েছেন ব্রিটিশ পপস্টার চার্লি কোল। তৃতীয় থেকে দশম অবস্থানে রয়েছেন যথাক্রমে মেরিলিন মনরো, অ্যাঞ্জেলিনা জোলি, গ্রেস কেলি, স্কারলেট জোহানসন, হ্যালি বেরি, প্রিন্সেস ডায়ানা, কেলি ব্রুক ও জেনিফার অ্যানিস্টন।

সূত্র: ওয়েবসাইট


Add a comment

International

More Articles...

Page 3 of 8

3
Add Site to FavoritesAdd Page to FavoritesMake HomepageShare This PageEmail This PageContact UsPrint This PageSave Page as PDF

..:: Login ::..