নেদারল্যান্ডের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক পুরস্কার বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এশিয়া থেকে অংশ নেওয়া সেরা কাহিনিচিত্রের জন্য দেওয়া হয় নেটপ্যাক পুরস্কার। এবার প্রাথমিকভাবে এ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে ৫১টি চলচ্চিত্র। সেখান থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারসহ মোট ১৩টি ছবি প্রতিযোগিতার জন্য চূড়ান্ত হয়েছে। বাকি ছবিগুলো এসেছে জাপান, চীন, কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও তুরস্ক থেকে। জানা গেছে, শিগগিরই নেটপ্যাক পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। পুরস্কার ঘোষণার দিন উৎসবে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকীর স্বল্পদৈর্ঘ্য ছবি ওকে, কাট্।
লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৯ হলেন মেহজাবীন চৌধুরী। আকাশ ছোঁয়ার স্বপ্নে সবাইকে পেছনে ফেলে টান টান উত্তেজনা, আবেগ আর উত্কণ্ঠার লড়াইয়ে ২০০৯-এর লাক্স-চ্যানেল আই সুপার স্টার হলেন তিনি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বপ্ন, আকাশ ছোঁয়া স্লোগানে আয়োজিত ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হলেন যথাক্রমে মউমিতা খান ইষানা, সাদিকা পারভিন স্বর্ণা।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা ও আফসানা মিমি। তিন মাস আগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ১০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তিন মাস আগে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ সন্ধ্যায় তারকাখচিত উজ্জ্বলতা এবং দীপ্তিময় আভা নিয়ে সেই স্বপ্নপূরণের উদ্দেশ্যেই উত্সবে মেতে উঠেছিল সেরা পাঁচ প্রতিযোগী। তাঁদের মধ্যে ছিলেন মউমিতা খান ইষানা, সিফাত-ই-তাহসিন, মেহজাবীন চৌধুরী, নাজিয়া হক অর্ষা ও সাদিকা পারভিন স্বর্ণা। তাঁদের ভেতর থেকে নির্বাচিত সেরা সুন্দরী মেহজাবীন চৌধুরী পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এবং একটি নতুন গাড়ি। গতবারের বিজয়ী ইসরাত জাহান চৈতী এবারের বিজয়ীদের মাথায় মুকুট এবং বিজয়ী তিনজনকে স্যাশ পরিয়ে দেন।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টিবুরন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার'। উৎসবের বিভিন্ন শাখায় গোল্ডেন রিল অ্যাওয়ার্ডের জন্য লড়বে ছবিটি। এ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন পরিচালক।
এদিকে আগামী ২৭ জানুয়ারি থেকে নেদারল্যান্ডসের রটারডাম শহরে আয়োজিত ইউরোপের অন্যতম বৃহত্তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটির প্রদর্শনী হবে। এর আগে পুসান আর আবুধাবি উৎসবে ছবিটি প্রদর্শিত হয়।
আশির দশকের হিট সিনেমা ‘কুরবানি’-র একটা রিমেক বানানোর খুব ইচ্ছা ছিলো অভিনেতা-পরিচালক ফিরোজ খানের। বাবার মৃত্যুর পরে তার সেই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করার জন্য এগিয়ে এসেছেন ছেলে অভিনেতা ফারদিন খান। বর্তমানে এই সিনেমার স্ক্রিপ্ট আর কাস্টিং চুড়ান্ত করা নিয়ে খুব ব্যস্ত রয়েছেন তিনি। খবর পি টি আই-এর।
আশির দশকে ফিরোজ খানের পরিচালনা ও প্রযোজনায় ‘কুরবানি’ সিনেমাটি বক্স অফিসে দারুণভাবে হিট করে। সেসময় এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, জিনাত আমান আর ফিরোজ খান। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘কুরবানি’ সিনেমার গানগুলি সেইসময়ের সর্বাধিক বিক্রির রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলো।
পিটিআই এর বরাতে জানা গেছে, ফারদিন খান বলেছেন, ‘আমি এই রিমেকটা অন্ততপক্ষে আগের সিনেমাটার সমান বানাবো। রিমেক এর পেছনে আমি অনেক সময় দেবো। যদি এই ছবিটিকে আগের চাইতে ভালো না বানাতে পারি, অন্তত আগেরটার সমান বানাবো।’ এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ এবং সুস্মিতা সেন। এছাড়াও থাকবেন ফারদিন ও ইশিতা শর্মা।
মাইলস থেকে সরে দাড়িয়েছেন কিছুদিন হল। তবে শাফিন আহমেদের ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। তিনি ইতিমধ্যেই গঠন করে ফেলেছেন নতুন ব্যান্ড- 'সিলভার নাইন'। নতুন ব্যান্ড এর নাম সিলভার নাইন হলেও এর সদস্য সংখ্যা সাতজন।
১৯৭৯ সালে শাফিন আহমেদ প্রতিষ্ঠা করেন মাইলস। মাইলস থেকে সরে আসার পিছনে তিনি ব্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে তার মতানৈক্যকেই দায়ী করেন।
ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ পড়শী তার প্রথম অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। আলবামের দশটি গানের মধ্যে প্রায় অর্ধেক গানের কাজ শেষ। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেন কল্যান। তবে ঠিক কবে নাগাদ এটি বাজারে আসবে তা বলা যাচ্ছে না।
'The 500 Most Influential Muslim in the World' নামে একটি তালিকা তৈরি করে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় যাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। এই ৫০০ ব্যাক্তির মধ্যে বলিউডের শাহরুখ খান একজন! শিল্প ও সাহিত্যে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার নাম তালিকায় স্থান পায়।