Friday, September 10, 2010
Text Size
Storage Jokes

Jokes

সংকলিত রস

’ফরসা, লম্বা, ভালো স্বাস্থ্য, বলশালী, কালো চুলের একজন লোককে পুলিশ খুঁজছে’- এরকম একটি বিজ্ঞাপন পড়ে থানার ভিতরে ঢুকে একজন প্রশ্ন করল, ’কিন্তু আপনারা বেতন কত দেবেন তার উল্লেখ কিন্তু করেন নি।’ :D
********************************************************************
কাস্টমার: এই, তুমি এই রেস্টুরেন্টে কতদিন যাবৎ কাজ কর?
বেয়ারা: তিন মাস, স্যার।
কাস্টমার: ও তাহলে তুমি সেই লোক না যে আমার অর্ডার নিয়েছে।X((
Add a comment

২ নম্বর রস

১ম লোক: যেদিন বিয়ে করে ঘরে বউ আনলাম সেদিনই ঘরে ডাকাতি হয়ে গেল।
২য় লোক: বিপদ কখনো একা আসে না।
:)
একজন লেখক তার গ্রন্থের উৎসর্গ পত্রে লিখলেন- ”আমার স্ত্রীকে, যার অনুপস্থিতি বিনা এই গ্রন্থ লেখা সম্ভব হত না।”
:D
Add a comment

রস(!!??) -৩

ভক্ত: আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগল।
লেখক: ধন্যবাদ।
ভক্ত: এরকম আরো কয়েকটা লিখুন না।


Add a comment

Captain Bravo

একটি জলদস্যু জাহাজ একদিন মধ্য সমুদ্রে হঠাৎ অন্য জাহাজ দ্বারা আক্রান্ত হল। জাহাজের ক্যাপ্টেন ছিল খুব সাহসি। সে তার জাহাজের অন্যদের ডেকে প্রথমে তাকে একটা লাল শার্ট এনে দিতে বলল। একজন লাল শার্ট এনে দিলে সেটা পড়ে সে বলল, চল এবার লড়াই করি। তুমুল সংঘর্ষ হল এবং শেষে তাদেরই জয় হল।
Add a comment

সংকলিত রস- ৪

এক বিখ্যাত বক্তাকে ফাসিতে ঝুলানো হবে। তাকে বলা হল মৃত্যুর আগে তার কিছু বলার আছে কিনা? তিনি বিরক্ত হয়ে বললেন- ‘আমি এখানে মরতে এসেছি, ভাষণ দিতে নয়।‘:|
*****************************************************
এক লোকের স্ত্রী মারা গেলে ঐ লোকের প্রিয় এক বন্ধু কাঁদতে কাঁদতে ভাসায়ে ফেলল। কান্না আর থামে না। শেষে লোকটি সান্ত্বনা দিয়ে বলল- "শান্ত হও, শান্ত হও বন্ধু, আমি না হয় তোমার জন্য আরেকটা বিয়ে করে নেব।" :D
*****************************************************
Add a comment
Add Site to FavoritesAdd Page to FavoritesMake HomepageShare This PageEmail This PageContact UsPrint This PageSave Page as PDF

..:: Login ::..

..:: Latest Ecards ::..