আমির খানের ছবি ‘ধোবি ঘাট’ এবার চলবে কানাডার টরন্টো শহরে। আমিরের স্ত্রী কিরন রাও পরিচালিত ওই ছবিটি ১০ সেপ্টেম্বর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ শাখায় দেখানো হবে। সংবাদটা অনেকটা হঠাৎ করেই আমিরকে জানান টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকেরা। সেই সঙ্গে অনুরোধও করেন, আমির যেন তাঁর ‘ধোবি ঘাট’ ছবিটি নিয়ে উত্সবে হাজির হন। আয়োজকদের কথা শোনার পর পরই প্রস্তুতি শুরু হয়। ফিল্ম ফেস্টিভ্যালে নিজের পরিচালনার ছবিটি দেখানোর জন্য এখন রাত-দিন পরিশ্রম করে চলেছেন কিরন রাও।
মাত্র কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ইমরান খানের আই হেট লাভ স্টোরি ছবিটি। আর এই ছবিটি হিট হওয়ার পরেই ইমরান খানকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এদের মধ্যে আছেন ক্যাটরিনা কাইফ আর প্রিয়াঙ্কা চোপড়া। এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, করন জোহর যখন কারিনা আর ইমরান খানকে নিয়ে একটি ছবি বানানোর ঘোষণা দেন, তখন নাকি ক্যাটরিনা তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তাকে ইমরানের বিপরীতে নেয়া হলো না। তখন করণ তাকে আশ্বস্ত করেছেন এই বলে যে তার ব্যানারে ইমরানকে নিয়ে আরও অনেক ছবি বানাবেন, আর তখন ইমরানের বিপরীতে ক্যাটরিনাকে তিনি অবশ্যই নেবেন। আর এদিকে প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রিয়াঙ্কার কাছে দুটি ছবির প্রস্তাব এসেছে। একটি ইমরানের বিপরীতে অন্যটি সাইফ আলী খানের সঙ্গে। তবে ইমরানের বিপরীতে কাজ করতেই বেশি আগ্রহী তিনি। আর এজন্য তিনি ইমরানের সঙ্গে একটা ফটোসেশন করে দেখতে চাইছেন যে, তাদের জুটি কেমন দেখা যায়। আর এ থেকেই প্রিয়াঙ্কা তার সিদ্ধান্ত নেবেন। যদি ইমরানের সঙ্গে জুটি ভাল না দেখায় তা হলে তিনি সাইফ আলীকেই হ্যাঁ বলবেন। ইন্টারনেট। Add a comment
অনেকদিন আগেই এলিজাবেথ টেলরের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন অস্কারজয়ী পরিচালক মাইক নিকোলস। চিত্রনাট্য লেখাও সম্পন্ন। কিন্তু কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, এলিজাবেথ টেলরের ভূমিকায় অভিনয়ের জন্য অ্যাঞ্জেলিনা জোলি ও ক্যাথেরিন জেটা-জোন্সকে বিবেচনা করা হচ্ছে। টেলরের চরিত্রে অভিনয়ের জন্য দু'জনই ইচ্ছা প্রকাশ করেছেন। আর এলিজাবেথের স্বামী রিচার্ড বার্টন চরিত্রে অভিনয়ের জন্য ঘুরে ফিরে রাসেল ক্রো, ক্লাইভ ওয়েন এবং কলিন ফেরেলের নাম আসছে। Add a comment
জনপ্রিয় টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’ এবার আসছে চলচ্চিত্র রূপে। ‘ম্যাকগাইভার’ চলচ্চিত্র নির্মাণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ওয়ারনার ব্রোস এবং নিউ লাইন যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে।
সম্প্রতি জানা গেছে, এবারে বই আকারে এসেছে বলিউডি ছবির ইতিহাসের অন্যতম সফল ছবি ‘থ্রি ইডিয়টস’। থ্রি ইডিয়টস ছবিটির পুরো চিত্রনাট্য এবং পর্দার পেছনের ঘটনাগুলো এই বইটিতে অন্তর্ভূক্ত হয়েছে বলেই জানা গেছে।
‘রেস ২’ ছবিতে সাইফ আলি খান এবং অনিল কাপুরের অভিনয়ের ব্যাপারে আগেই পাকা খবর পাওয়া গিয়েছিলো। এবারে নিশ্চিত হলো ক্যাটরিনা কাইফ এবং বিপাশা বসু থাকছেন না এই ছবিতে।
আরো জানা গেছে, ছবিতে চমক হিসেবে থাকছেন জন আব্রাহাম। এখানে তিনি অভিনয় করছেন খলনায়কের চরিত্রে। জন এর আগেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ‘এইতবার’, ‘ধুম’, ‘জিন্দা’ এবং ‘নিউ ইয়র্ক’ ছবিতে। জানা গেছে, আব্বাস-মাস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী নায়িকা কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়াকে এই ছবিতে অন্তর্ভূক্ত করার ব্যাপারে আগ্রহী। কিন্তু প্রযোজক রমেশ তোরানি নাকি এর ঘোর বিরোধী। এ প্রসঙ্গে রমেশ বলেছেন, ‘আমরা এখনও নারী চরিত্রে কারা অভিনয় করবেন তা চূড়ান্ত করিনি। এটা শুধুই অনুমান। তবে এটা নিশ্চিত যে, ক্যাটরিনা এবং বিপাশা এই ছবিতে অভিনয় করছেন না।’ উল্লেখ্য,‘রেস ২’ ছবিটি আগামি বছরের প্রথম দিকে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাইয়ের পর মাদাম তুসো জাদুঘরে এবার স্থান পেতে যাচ্ছে হৃত্বিক রোশনের মোমের মূর্তি। ২০০০ সাল থেকে মাদাম তুসো জাদুঘরে বলিউড তারকাদের মূর্তি স্থাপন শুরু করে উইজক্রাফট নামের ভারতীয় একটি সংস্থা। এ প্রসঙ্গে উইজক্রাফটের পরিচালক অ্যান্ড্রি টিমিনস বলেন, 'বলিউড তারকাদের মধ্যে হৃত্বিক সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন। অচিরেই তাঁর একটি মূর্তি আমরা মাদাম তুসো জাদুঘরে প্রতিষ্ঠা করতে যাচ্ছি।'