Monday, September 06, 2010
Text Size
NewsBox Bangladeshi News

Bangladeshi

সামিয়া জামানের ছবিতে আবার ফেরদৌস

২০০৫ সালে সামিয়া জামান পরিচালিত 'রানি কুঠির বাকি ইতিহাস' ছবিতে অভিনয় করেন ফেরদৌস। প্রায় পাঁচ বছর পর আবারও এ পরিচালকের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌস। সামিয়া জামান পরিচালিত অনুদানের ছবি 'ছেলেটি'তে অভিনয় করবেন তিনি। গতকাল সন্ধ্যায় পরিচালকের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথা বলেছেন ফেরদৌস। তবে সহশিল্পী কে, তা এখনও চূড়ান্ত করেননি সামিয়া জমান। আগামী মাসের মাঝামাঝি শুরু হবে 'ছেলেটি' ছবির দৃশ্যধারণ।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, 'চরিত্র আর কাহিনী পছন্দ হলে ভিন্নধারার ছবিতে অভিনয় করতে আমার কোন আপত্তি নেই। 'ছেলেটি' ছবির কাহিনী আমি শুনেছি। বেশ চমৎকার একটি গল্প।' এটি চলতি বছরের অনুদান পাওয়া ফেরদৌসের দ্বিতীয় ছবি। এর আগে তিনি নাসিরউদ্দিন ইউসুফের 'গেরিলা' ছবিতে অভিনয় করেছেন।

Source: website


Add a comment

‘তারাআর্ট' অক্টোবরে আসছে

যুক্তরাজ্য প্রবাসী বাঙালীদের সমন্বয়ে গড়া নাটকের দল 'তারাআর্ট' বাংলাদেশে আসছে। দলটি শেকসপিয়রের লেখা 'জুলিয়াস সীজার' নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনী করবে বলে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাইদুর রহমান লিপন জানিয়েছেন। তিনি বলেন, 'যুক্তরাজ্য প্রবাসী বাঙালীদের নিয়ে গড়া দলটি ব্রিটিশ কাউন্সিল ও তারা আর্টের নিজস্ব উদ্যোগে অক্টোবরের শেষেই ঢাকায় আসবে।' দলটি ঢাকায় শেকসপিয়রের 'জুলিয়াস সিজার' নাটকটি মঞ্চস্থ করবে। এ নাটকের নির্দেশনা দেবেন তারা আর্টের নির্দেশক মুকুল আহমেদ। নভেম্বরের প্রথম সপ্তাহেই দলটি তাদের মহড়া সহ অন্যান্য কাজ শুরু করবে। ডিসেম্বর নাগাদ ব্রিটিশ কাউন্সিলে এবং শিল্পকলা একাডেমীতে নাটকটির প্রদর্শনী করার কথা রয়েছে। নাটকের আঙ্গিক ও অন্যান্য বিষয় নিয়ে লিপন জানিয়েছেন, এই বিষয়গুলো এখনও চূড়ান্ত নাহলেও তারা আর্ট যে ঢাকায় আসছে এই বিষয়টি নিশ্চিত।
Add a comment

পলান সরকারের ভূমিকায়

Abul Hayatরাজশাহীর পলান সরকার বাড়ি বাড়ি বই বিতরণ করে এরই মধ্যে দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছেন। তাঁকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্রও নির্মিত হয়েছে। নাটকেও অভিনয় করেছেন তিনি। এবার তাঁর জীবনের ছায়া অবলম্বনে পরিচালক গোলাম সোহরাব দোদুল নির্মাণ করতে যাচ্ছেন একক নাটক 'অবদান'। এ নাটকে পলান সরকারের ভূমিকায় অভিনয় করবেন আবুল হায়াত। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, তারিন, চঞ্চল চৌধুরী, মাজনুন মিজান প্রমুখ। এ মাসেই রাজেন্দ্রপুর ও কাপাসিয়ার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হওয়ার কথা। আগামী ঈদে নাটকটি বিটিভিতে প্রচারের কথা রয়েছে।
Add a comment

চলে গেলেন বুলবুল আহমেদ

bulbul-ahmedসবাইকে কাঁদিয়ে ৭০ বছর বয়সে চিরতরে চলে গেলেন চলচ্চিত্র-ব্যক্তিত্ব বুলবুল আহমেদ (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার ১৪ জুলাই মধ্যরাতে তিনি অত্যন্ত অসুস্থতা বোধ করেন। বেশ দ্রুতই তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলে শুভ ও মেয়ে তিলোত্তমা দেশের বাইরে থাকায় গতকাল বৃহস্পতিবার ১৫ জুলাই তাঁর মরদেহ দাফন করা হয়নি। আজ শুক্রবার ছেলেমেয়েদের দেশে ফেরার কথা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জুমা এফডিসিতে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে বিটিভিতে। সেখান থেকে আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজার পর মরদেহ দাফন করা হবে।
বুলবুল আহমেদ দীর্ঘদিন থেকেই হূদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমূত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। একাধিকবার তাঁকে ইউনাইটেড ও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসা শেষে ফিরে এলেও এবার চির বিদায় নিয়ে গেলেন তিনি।
আশির দশকের রুপালি পর্দা কাঁপানো এই অভিনেতা ইয়ে করে বিয়ে চলচ্চিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি একাধিক টিভি নাটকেও অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সর্বশেষ তিনি দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া নিজের পরিচালনায় বাবার বাড়ি নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য কাজটি শেষ করতে পারেননি।
শোক: প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা বুলবুল আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবাণীতে তাঁরা বলেন, অভিনয় জগতে বুলবুল আহমেদ ছিলেন অতুলনীয় প্রতিভাবান। দেশে সুস্থধারার চলচ্চিত্রের বিকাশে তিনি বিশেষ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ এক শোকবাণীতে বলেছেন, ‘বুলবুল আহমেদের মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক শোকবাণীতে বলেছেন, বুলবুল আহমেদের মৃতুতে দেশ এক বলিষ্ঠ অভিনেতাকে হারালো। তাঁর চলে যাওয়া শিল্পীসমাজের জন্য অপূরণীয় ক্ষতি। দেশ তার এক যোগ্য সন্তানকে হারালো। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী শোক প্রকাশ করে বাণী দিয়েছেন। এ ছাড়া বুলবুল আহমেদের মৃত্যুতে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বিশ্ব কবিতাকণ্ঠ গভীর শোক প্রকাশ করেছে।

Source: Website


Add a comment

নজরুলের আধুনিক গান নিয়ে অ্যালবাম

নজরুলের আধুনিক গান নিয়ে একটি অ্যালবাম তৈরি করছেন অজয় মিত্র। এতে মোট ১৫টি গান থাকছে। গানগুলো তুলনামূলক কম প্রচলিত। নজরুলের আসছে মৃত্যুবার্ষিকীতে অ্যালবামটি বাজারে আসবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো চূড়ান্ত হয়নি। অজয় মিত্রের সংগীতায়োজনে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল, শারমিন সাথী ইসলাম ময়না, নাসিমা শাহীন ফেন্সি, ছন্দা চক্রবর্তী, প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী, রেজাউল করিম ও আশীষ কুমার সরকার। কয়েকটি গানের শিরোনাম 'মোরে ভালোবাসায় ভুলিয়ো না', 'তুমি আমার সকালবেলার সুর', 'আবার ভালোবাসার সাধ জাগে', 'ভীরু এ মনের কলি', 'তুমি শুনিতে চাও কি', 'আমি চিরতরে দূরে চলে যাব', 'মনে পড়ে আজ সে কোন জনমে' প্রভৃতি।

Source: Website


Add a comment

আবদুল্লাহ আল মামুনের জন্মদিনে থিয়েটারের আয়োজন

আগামী ১৩ জুলাই প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের ৬৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং স্মরণসভার আয়োজন করেছে নাট্যদল থিয়েটার। ১৩ জুলাই বিকেল ৫টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এটি অনুষ্ঠিত হবে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. বিশ্বজিৎ ঘোষ। স্মরণসভায় আবদুল্লাহ আল মামুনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের [আইটিআই] সভাপতি রামেন্দু মজুমদার এবং নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। আলোচনা শেষে আবদুল্লাহ আল মামুন নির্দেশিত 'মেরাজ ফকিরের মা' নাটকটির মঞ্চায়ন হবে। ২০০৮ সালের ২১ আগস্ট ৬৬ বছর বয়সে মারা যান বাংলা নাটকের পুরোধা এই নাট্যব্যক্তিত্ব।

Source: Website


Add a comment

তিন গেদা

সালাউদ্দীন লাভলুর অনেক নাটকেই একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন মীর সাবি্বর। এই তিন অভিনেতাকে নিয়ে সালাউদ্দীন লাভলু নির্মাণ করতে যাচ্ছেন 'তিন গেদা' নামের একটি ঈদের নাটক। নাটকে তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন এই তিনজন। এর মধ্যে বড় ভাইয়ের ভূমিকায় চঞ্চল চৌধুরী, মেজ ভাই মীর সাবি্বর আর ছোট ভাই আ খ ম হাসান। তিন ভাইয়ের গল্প নিয়েই নাটকটি লিখেছেন বৃন্দাবন দাশ।
১৯ জুলাই নাটকটির শুটিং শুরু হবে পুবাইলের বিভিন্ন জায়গায়। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ডা. এজাজ, রহমত আলী, জেনি, শাহনাজ খুশি প্রমূখ


Add a comment

More Articles...

Page 1 of 4

Start
Prev
1
Add Site to FavoritesAdd Page to FavoritesMake HomepageShare This PageEmail This PageContact UsPrint This PageSave Page as PDF

..:: Login ::..