Bangladeshi News
রটারডাম উৎসবে লড়বে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’
নেদারল্যান্ডের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক পুরস্কার বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এশিয়া থেকে অংশ নেওয়া সেরা কাহিনিচিত্রের জন্য দেওয়া হয় নেটপ্যাক পুরস্কার। এবার প্রাথমিকভাবে এ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে ৫১টি চলচ্চিত্র। সেখান থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারসহ মোট ১৩টি ছবি প্রতিযোগিতার জন্য চূড়ান্ত হয়েছে। বাকি ছবিগুলো এসেছে জাপান, চীন, কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও তুরস্ক থেকে।
জানা গেছে, শিগগিরই নেটপ্যাক পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। পুরস্কার ঘোষণার দিন উৎসবে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকীর স্বল্পদৈর্ঘ্য ছবি ওকে, কাট্।
Source: Prothom-alo