Friday, September 10, 2010
Text Size
NewsBox International News কুরবানির রিমেক

কুরবানির রিমেক

qurbaniআশির দশকের হিট সিনেমা ‘কুরবানি’-র একটা রিমেক বানানোর খুব ইচ্ছা ছিলো অভিনেতা-পরিচালক ফিরোজ খানের। বাবার মৃত্যুর পরে তার সেই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করার জন্য এগিয়ে এসেছেন ছেলে অভিনেতা ফারদিন খান। বর্তমানে এই সিনেমার স্ক্রিপ্ট আর কাস্টিং চুড়ান্ত করা নিয়ে খুব ব্যস্ত রয়েছেন তিনি। খবর পি টি আই-এর।

আশির দশকে ফিরোজ খানের পরিচালনা ও প্রযোজনায় ‘কুরবানি’ সিনেমাটি বক্স অফিসে দারুণভাবে হিট করে। সেসময় এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, জিনাত আমান আর ফিরোজ খান। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘কুরবানি’ সিনেমার গানগুলি সেইসময়ের সর্বাধিক বিক্রির রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলো।

পিটিআই এর বরাতে জানা গেছে, ফারদিন খান বলেছেন, ‘আমি এই রিমেকটা অন্ততপক্ষে আগের সিনেমাটার সমান বানাবো। রিমেক এর পেছনে আমি অনেক সময় দেবো। যদি এই ছবিটিকে আগের চাইতে ভালো না বানাতে পারি,  অন্তত আগেরটার সমান বানাবো।’ এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ এবং সুস্মিতা সেন। এছাড়াও থাকবেন ফারদিন ও ইশিতা শর্মা।

LEAVE A REPLY

Security code
Refresh

Add Site to FavoritesAdd Page to FavoritesMake HomepageShare This PageEmail This PageContact UsPrint This PageSave Page as PDF

..:: Login ::..