Bangladeshi News
২৯ জানুয়ারী মুক্তি পাচ্ছে 'গোলাপী এখন বিলেতে'
আগামী ২৯ জানুয়ারী মুক্তি পেতে যাচ্ছে আমজাদ হোসেন নির্মিত 'গোলাপী এখন বিলেতে' ছবিটি। এতে অভিনয় করেছেন মৌসুমী, শাবনুর, ফেরদৌস, প্রবীর মিত্র এবং মুম্বাইয়ের মিঠুন চক্রবর্তী। প্রায় চার বছর আগে ছবিটির শূটিং শুরু হয়। বাংলাদেশ, ভারত এবং লন্ডনের বিভিন্ন স্থানে ছবিটির শূটিং হয়। সিনেমাস্কোপ এই ছবিটি তৈরি করা হয়েছে ডবলি সাউন্ড সিস্টেমে। এর আগে আমজাদ হোসেন তৈরি করেছিলেন 'গোলাপী এখন ট্রেনে'। তবে তিনি জানিয়েছেন, দু'টি ছবির মাঝে কোন মিল খুঁজে পাওয়া যাবে না।
Source: Prothom-Alo